করোনার হানা, অরুণাচলে বিদেশিদের প্রবেশ নিষেধ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১২ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনার হানা, অরুণাচলে বিদেশিদের প্রবেশ নিষেধ
করোনা আতঙ্ক ক্রমেই গ্রাস করছে গোটা ভারতকে। সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত। দিল্লি, তেলেঙ্গানা, কেরলসহ দেশের বহু রাজ্যের মানুষ আক্রান্ত এই মারণ রোগে। যতদিন যাচ্ছে আক্রান্তের সংখ্যাও ততই বাড়ছে। ভারতে এখনও পর্যন্ত করোনার কোপে ৩৯ জন। আর তাই এই পরিস্থিতি মোকাবিলা করতে সম্প্রতি বিদেশিদের প্রবেশে লাগাম টানল অরুণাচল প্রদেশ।
গত রোববার সে রাজ্যের প্রশাসনের তরফে থেকে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য বিদেশিদের প্রোটেক্টেড এরিয়া পারমিটস দেওয়া হচ্ছে না। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যে প্রবেশ করতে হলে বিদেশি পর্যটকদের অনুমতিপত্র লাগে। কিন্তু আপাতত সেটি দেওয়া বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই অনুমতিপত্র দেওয়া বন্ধ থাকবে বলে জানিয়েছেন মুখ্য সচিব নীরেশ কুমার।
সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, “ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই। দিনে-দিনে সেই সংখ্যা বাড়ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পর্যটকদের থেকেই এই ভাইরাস বেশি ছড়াচ্ছে। যারা বাইরে থেকে ঘুরে আসছেন অথবা বাইরের যারা এ দেশে ঘুরতে আসছেন, তাদের থেকেই মূলত ঢুকছে এই ভাইরাস। আর তাই এই ভয়ংকর ভাইরাসের ব্যাপ্তি রুখতেই বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হল।”
চীন থেকেই প্রথম ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। দক্ষিণ কোরিয়া, ইটালি, ইরান-সহ বিশ্বের প্রায় ১০০টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভয়ংকর ভাইরাস। স্বাভাবিকভাবেই তাই ভারত ও চীন সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশের বাসিন্দারা করোনার আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন। সেই কারণেই অগ্রিম সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন।
উল্লেখ্য, করোনা হানা রুখতে দিন কয়েক আগেই বিদেশিদের প্রবেশে নিষেধ করেছে সিকিম। একই কারণে দু’সপ্তাহের জন্য বিদেশিদের প্রবেশে লাগাম টেনেছে ভুটানও। এবার একই পথে হাঁটল অরুণাচল প্রদেশ।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










