ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৮:৩১:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

করোনায় বিশ্বে একদিনে ১৩ সহস্রাধিক প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ এএম, ১১ এপ্রিল ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তাণ্ডব শুরু হয়েছে আবারো। বিশ্বে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩১৮ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৬ হাজার মানুষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটারসের তথ্য অনুযায়ী, রবিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৭ জন। প্রাণঘাতী এই আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৯৮ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৫৭ হাজার ৪১৪ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৬৭ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৮০ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ইতালি, তুরস্ক, স্পেন ও জার্মানি।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন এবং মারা গেছে তিন লাখ ৫১ হাজার ৪৬৯ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন এবং মারা গেছে এক লাখ ৬৯ হাজার ৩০৫ জন।

বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমেই বাড়ছে। সংক্রমণ ঠেকাতে থেকে সাতদিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। কিন্তু লাকডাউনে মানুষের ঘরের বাইরে বের হবার প্রবণতা ঠেকাতে যাচ্ছে না।

-জেডসি