ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৬:০৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনায় রেমডিসিভির ব্যবহারে পূর্ণ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৮ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হাসপাতালগুলোতে কভিড-১৯ রোগীদের চিকিৎসায় ভাইরাস নিরোধক বিতর্কিত ওষুধ রেমডিসিভির ব্যবহারে পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

এ ব্যাপারে দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এফডিএ জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, ভেকলুরি (রেমডিসিভির ওষুধের ব্র্যান্ড নাম) গ্রহণের মাধ্যমে করেনা থেকে দ্রুত আরোগ্য লাভ করা যায়।

এক বিবৃতিতে এফডিএ বলেছে- “ভেকলুরি কভিড-১৯ এর প্রথম কোনো চিকিৎসা যা, এফডিএ’র অনুমোদন পেল।”

অথচ, গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেমডিসিভির নিয়ে নিজেদের গবেষণা প্রতিবেদনের ফল তুলে ধরে জানায়, করোনা চিকিৎসায় অ্যান্টিভাইরাল ওষুধটির কার্যকারিতা নেই বললেই চলে।

তবে রেমডিসিভির নিয়ে ডব্লিউএইচও’র ট্রায়ালের ফল প্রত্যাখ্যান করেছে ওষুধটির উৎপাদক প্রতিষ্ঠান জিলিড।

গত মে মাসে করোনা রোগীর জটিল পরিস্থিতির ক্ষেত্রে রেমডিসিভির প্রয়োগের অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার পূর্ণ অনুমতি দিল দেশটি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসার ক্ষেত্রেও এই ওষুধ দেওয়া হয়। তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে ওষুধটি কাজে দিয়েছে বলেও উল্লেখ করা হয়।

এফডিএ’র বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার করোনা চিকিৎসায় রেমডিসিভির ব্যবহারের পূর্ণ অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী, ওষুধটি পূর্ণ বয়স্ক ও ১২ বছর বয়সী শিশু বা এর বেশি বয়সী যাদের অন্তত ৪০ কেজি ওজন আছে এসব কভিড-১৯ রোগীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

ব্যাপারটিকে কভিড-১৯ চিকিৎসায় মাইলস্টোন হিসেবে উল্লেখ করেছেন এফডিএ’র কমিশনার স্টিফেন হ্যান, “ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন তথ্য-উপাত্ত পাওয়ার পর কঠোর মূল্যায়ন সাপেক্ষে আজকের এই অনুমোদন দেওয়া হয়েছে। এটাকে কভিড-১৯ চিকিৎসায় গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক একটি মাইলফলক।”

যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, রেমডিসিভিরের কার্যকারিতা দেখতে করোনায় আক্রান্ত হালকা থেকে গুরুতর রোগীদের নিয়ে এলোপাতাড়ি বাছাই, নিয়ন্ত্রিত তিনটি ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়। সেসবের ফলাফলের ভিত্তিতেই ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

একটি ট্রায়ালে দেখা গেছে, ভেকলুরি গ্রুপ তথা রেমডিসিভির গ্রহণের পর কভিড-১৯ রোগী ১০ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে।

-জেডসি