করোনায় ২৪ ঘণ্টায় ব্রাজিলে সর্বোচ্চ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪০ পিএম, ১৪ এপ্রিল ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনায় গত চব্বিশ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ৩ হাজার ৬৮৭ জন। বিশ্বের দেশগুলোর মধ্যে একদিনের হিসেবে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এই তালিকায় ব্রাজিলের পরই আছে ভারত। চব্বিশ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ২৬ জন।করোনায় আক্রান্ত ও মৃত্যু বিষয়ে হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনা ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।
তবে করোনা সংক্রমণের দিক থেকে ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে ভারত। চলতি সপ্তাহজুড়েই ভারতে প্রতিদিন লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টার হিসেবেও তার ব্যাতিক্রম দেখা যায়নি।
এই সময়সীমার মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৫ হাজার ২৪৮ জন। ব্রাজিলে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ১৫৭।
এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এ রোগে সংক্রমণ ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা দেশের নাম যুক্তরাষ্ট্র। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ব্রাজিল- ভারতের তুলনায় বেশ কম। যুক্তরাষ্ট্রে এই সময়সীমার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৭২০ জন, মারা গেছেন ৮১৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সার্স-কোভ-২ ভাইরাস, যা বিশ্বে সাধারণভাবে পরিচিতি পায় করোনাভাইরাস নামে। শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যদিও অভিযোগ করে আসছে, চীনের গবেষণাগারে এই ভাইরাসটি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে, তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে, প্রাকৃতিকভাবেই আবির্ভাব ঘটেছে সার্স-কোভ-২ ভাইরাসটির।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৮০ লাখ ৫ হাজার ৪৩২ জন, মারা গেছেন মোট ২৯ লাখ ৭১ হাজার ২১২ জন।
বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৪০ লাখ ৮ হাজার ২৯। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ১০ লাখ ২৬ হাজার ১৯১ জন।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










