কর্ণাটকে এক মুসলিম শিক্ষার্থীর ভাইয়ের ওপর হামলার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ভারতের কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্কের জেরে এবার এক শিক্ষার্থীর ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। কর্ণাটকের হাজরা শিফা নামে উদপি সরকারি কলেজের এক আন্দোলনকারী শিক্ষার্থী জানান, তার ভাই সাইফের ওপর হামলা চালানো হয়েছে।
এক টুইট বার্তায় ভাইয়ের ওপর হামলার বিষয়ে পুলিশকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে ওই শিক্ষার্থী অভিযোগ করেন, সোমবার রাত ৯টার দিকে উদপির বন্দর এলাকা মালপেতে বিসমিল্লাহ হোটেলের সামনে তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়। হিজাবের পক্ষে আন্দোলন করায় তার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি তার।
সম্প্রতি উদুপির সরকারি কলেজে মেয়েদের হিজাব পরে ক্লাসে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও বিতর্ক শুরু হয়। ছাত্রীদের হিজাবের পাল্টা হিসাবে বেশ কয়েকটি জায়গায় ছাত্ররা স্কার্ফ বা শাল গায়ে ক্লাসে আসে। বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে হিজাব বনাম শাল বা স্কার্ফ নিয়ে বিরোধ দেখা দিয়েছে।
উদুপিতে কলেজ কর্তৃপক্ষ বলছে, ছাত্রীদের ড্রেস কোড মানতে হবে। কলেজের ড্রেস কোডে কোথাও হিজাব পরার কথা নেই। তাই তারা হিজাব পরতে পারবেন না। বিতর্কের জেরে কর্ণাটক সরকার তিনদিন রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বেঙ্গালুরুর স্কুল কলেজে ১৪৪ ধারা বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করার নির্দেশ দিয়েছেন কর্নাটক হাই কোর্ট।
গত ৮ ফেব্রুয়ারি থেকে মাণ্ড্যর প্রি-ইউনিভার্সিটি কলেজে উগ্র হিন্দুত্ববাদীদের সঙ্গে মুসকান খানের মুখোমুখি হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার ঝড় ওঠে। হিজাবের পক্ষে বিক্ষোভ হয়েছে দেশটির একাধিক রাজ্যে।
অন্যদিকে যতদিন এ বিষয়ে মামলা চলছে, ততদিন শিক্ষার্থীদের হিজাব বা যেকোনো ধরনের ধর্মীয় পোশাক পরা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট।
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ