কলকাতায় চলন্ত ট্রামে বিশ্বের প্রথম শিশুদের লাইব্রেরি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১৪ নভেম্বর ২০২০ শনিবার
কলকাতায় চলন্ত ট্রামে বিশ্বের প্রথম শিশুদের লাইব্রেরি
আজ শনিবার বিশ্বের প্রথম শিশু পাঠাগারসহ ট্রামের উদ্বোধন করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। আজ দেশটিতে শিশু দিবসও উদযাপন করা হচ্ছে। এই গোটা বিষয়টির নাম রাখা হযেছে, ‘দ্য কলকাতা ইয়ং রাইডার্স ট্রামকার।’ পশ্চিমবঙ্গ ট্রাম পরিবহন নিগম এবং এপিজে আনন্দ চিলড্রেন্স লাইব্রেরির যৌথ উদ্যোগে এই ব্যবস্থা করা হয়েছে।
এখানে দুটি বিষয় একসঙ্গে হবে। প্রথমত নতুন শিশু পাঠকদের আকর্ষণ করবে। এছাড়াও শিশুদের নিয়ে মা–বাবা এ ট্রামে উঠবেন। ফলে কিছুক্ষণের জন্য তারাও নস্টালজিক হয়ে পড়বেন। চলন্ত অবস্থায় বই পড়া একটা আলাদা আনন্দ বয়ে নিয়ে আসবে। এখানে শিশুদের জন্য থাকছে হাজার বই।
পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনভীর সিং কাপুর জানিয়েছেন, ‘এই ট্রাম ছাড়বে শ্যামবাজার থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে গড়িয়াহাট রুটে। রোজ এই ট্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিলবে।
ঘরবন্দি শিশুরা এখন ট্রামে উঠে মুক্তির স্বাদ পাবে। করোনার জেরে লকডাউন এবং ঘরে থেকে শিশুরা হাঁফিয়ে উঠেছে। সেখান থেকে মুক্তি মিলবে তাদের।
এখানে শিশুদের কোনও ভাড়া লাগবে না। লাগবে না কন্যাশ্রী প্রকল্পে থাকা মেয়েদেরও। শুধু মা–বাবার ভাড়া লাগবে, তাও ট্রামের যে ন্যূনতম ভাড়া হয় সেটাই।
চেক প্রজাতন্ত্রেও শুধুমাত্র শিশুদের জন্য ট্রেন চলতে দেখা যায়। কিন্তু চলন্ত ট্রেনে শিশু পাঠাগার এটা বিশ্বে প্রথম। গোটা ভারতের মধ্যে কলকাতায় একমাত্র ট্রামের অস্তিত্ব রয়েছে। ১৮৭৩ সালে প্রথম কলকাতায় ঘোড়ায় টানা ট্রাম চলে। তারপর ধাপে ধাপে হয়েছে আধুনিকীকরণ। তবে শিশুদের জন্য আরও পরিকল্পনা নিয়ে আসা হচ্ছে এই ঐতিহ্যবাহী ট্রামে।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য


