কাঁচা মরিচে সেঞ্চুরি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ৯ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
রমজানে এবার উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচ। রোজার সপ্তম দিনে কাঁচা মরিচের দাম সেঞ্চুরি পেরিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।
প্রতিদিনের রান্নায় কাঁচা মরিচ ছাড়া চলে না। রোজায় এর ব্যবহার আরও বেশি। ফলে কাঁচা মরিচের দামের এমন ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
প্রকারভেদে কারওয়ান বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-১০০ টাকায়, সেই মরিচ এলাকার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১২০ টাকায়।
শনিবার (৯ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, বৌ-বাজার ঘুরে কাঁচা মরিচের দামের এমন ব্যবধান চোখে পড়ে।
এ বিষয়ে কারওয়ান বাজারে সবজি বিক্রেতা বাবু বলেন, সাধারণত বাজারে দুই ধরনের মরিচ বেশি বিক্রি হয়। একটিকে দেশিজাত, অন্যটিকে বিন্দু মরিচ বলে। কারওয়ান বাজারে দেশি মরিচের পাল্লা ৪০০-৪৫০ টাকা এবং বিন্দু মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা পাল্লা। সরবরাহ আগের মতোই মনে হচ্ছে। তারপরও দাম একটু বেশি।
অন্যদিকে মধুবাগ সবজি বিক্রেতা উজ্জ্বল বলেন, প্রতি পাল্লা মরিচ ৪০০ থেকে ৫০০ টাকায় কিনলে গাড়ি ভাড়া ও অন্যান্য খরচ ধরে ৯০-১০০ টাকার ওপরে বিক্রি না করলে আমাদের চলে না। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে। কেন বেড়েছে বাজারের লোকজন বলতে পারছে না।
তিনি বলেন, এর মধ্যে বিন্দু জাতের মরিচ ১০০ টাকার বেশি দামেও বিক্রি করতে হচ্ছে। আজ আবার বেড়েছে বেগুনের দাম।
অন্যদিকে আজকের বাজার ঘুরে শসার দাম তুলনামূলক কম পাওয়া গেছে। শসা বিক্রি হচ্ছে মান ভেদে ৪০-৪৫ টাকা কেজিতে। অন্যদিকে টমেটো বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
এ বিষয়ে রামপুরা বাজারের ক্রেতা জাকির হোসেন বলেন, চাকরিজীবীদের বর্তমানে টিকে থাকা দায়। প্রতিদিনই কিছু না কিছু পণ্যের দাম বাড়ছে। সরকার বা সরকারের কোনো কোনো সংস্থার নিয়ন্ত্রণ নেই। মাঝখান থেকে আমাদের মতো নিম্নবিত্তের সমস্যার শেষ নেই।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল