কুকিং কুইন হলেন বাংলাদেশের হেলেনা পারভীন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৮ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
প্রতিযোগিতার ফাইনালে রান্নার থিম ছিল ওপেন। তিনি বেছে নিয়েছিলেন থাই খাবার। তিন কোর্সের সে প্রতিযোগিতায় তিনি স্টার্টারে বানিয়েছিলেন অন্থন ও থাই স্যুপ, মেইন কোর্সে এগ ফ্রায়েড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ক্যাসুনাট সালাদ আর ডেজার্টের জন্য তৈরি করেছিলেন থাই কোকোনাট জেল পুডিং। এতেই চ্যাম্পিয়নের মুকুট ওঠে হেলেনা পারভিন রুমার মাথায়। সেমি ফাইনালে হেলেনা রান্না করেছিলেন হাতে বানানো সেমাই, ঝাল মুড়ি, পেঁয়াজি আর মোগলাই পরোটা।
এনটিভি ইউরোপ কুকিং কুইন সিজন—৩ এ চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মেয়ে হেলেনা পারভীন রুমা। তিনি দেশের হাই ফাইভ ইনডোর প্লে জোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং লবি রহমান কুকিং ফাউন্ডেশনের লন্ডন চ্যাপ্টারের প্রেসিডেন্ট।
এ বছরের শুরুর দিকে এনটিভি ইউরোপের আয়োজনে শুরু হয় কুকিং কুইন সিজন—৩ নামের রান্নার অনুষ্ঠান। প্রায় আড়াই হাজার প্রতিযোগীর মধ্য থেকে ২২ জনকে অডিশন রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। এর পর বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় বিভিন্ন রাউন্ড। সব রাউন্ড শেষে গত ১৬ মার্চ রাতে লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় এনটিভি ইউরোপ কুকিং কুইন সিজন—৩ এর ফাইনাল। ফাইনালে বিচারক ও ভোটারেরা যৌথভাবে সর্বোচ্চ নম্বর দিয়ে বিজয়ী নির্বাচিত করেন কুমিল্লায় জন্মগ্রহণ করা হেলেনা পারভীন রুমাকে।
হেলেনা পারভীন রুমা বলেন, ‘তিন মাসের এই জার্নিটা এত সহজ ছিল না। এটা রান্নার লড়াই, স্বাদের লড়াই। মসলা, রান্নার উপকরণ সব মিলিয়ে প্রতিযোগিতার জন্য সুস্বাদু রান্না করা কঠিন বিষয়।’
ব্যক্তিগত জীবনে কর্মজীবী হেলেনা পারভীন রুমা দুই ছেলে ও ব্যবসায়ী স্বামীর সঙ্গে গত বিশ বছর ধরে ইউরোপে থাকেন। প্রথমে স্পেনে থাকলেও গত আট বছর ধরে লন্ডনে বসবাস করছেন পরিবারসহ। পরিবার ও পেশাগত জীবন সামলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে হেলেনা বলেন, ‘কঠিন। কোনটা ছেড়ে কোনটা সামলাব, নাকি প্রতিযোগিতার জন্য রান্না করব—সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল আমার জন্য।’
ভবিষ্যতে হেলেনা বাংলাদেশের স্থানীয় খাবার নিয়ে কাজ করতে চান। হেলেনা পারভীন রুমা বলেন, ‘ফিউশন খাবারের এই জামানায় দেশীয় অথেন্টিক খাবারের কথা ভুলে যাচ্ছি সবাই। আমি ভুলে যাওয়াটা বন্ধ করতে কাজ করতে চাই।’ আর সে জন্য তিনি একটি কুকিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, যেখানে বেকিং ও কুকিংয়ে দেশীয় খাবার রান্না শেখানো হবে পৃথিবীর সব রান্নার পাশাপাশি। ছোট পরিসরে হলেও দ্রুতই তিনি তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করতে আগ্রহী।
এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ফাতেমা চৌধুরী ও দ্বিতীয় রানার আপ হন লিলি নবী। বিজয়ী তিনজনই বর্তমানে লন্ডন শহরের অধিবাসী।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন

