ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২৩:৩৪:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

কুমারীত্ব ফেরানোর অস্ত্রোপচার অপরাধ: ব্রিটেনে নতুন আইন জারি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ এএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

২০২২ সালে দাঁড়িয়েও কুমারীত্ব নিয়ে সমাজের মনোভাব বদলায়নি। কুমারীত্ব নষ্ট হয়েছে মানেই সে নারী বিবাহযোগ্য নয়, এমন এক ভ্রান্ত ধারণা গ্রাস করে আছে সমাজের একাংশকে। এর জন্য কেউ কেউ বিয়ের আগে অস্ত্রোপচার করে কুমারীত্ব ফিরিয়ে আনেন। 

অর্থাৎ সতীচ্ছদের পর্দা ফের আগের অবস্থায় নিয়ে যাওয়া। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যার পোশাকি নাম ‘হাইমেনোপ্লাস্টি’। এবার এই অস্ত্রোপচারই অপরাধ হিসেবে গণ্য হতে চলেছে ব্রিটেনে।  

সম্প্রতি ব্রিটেনের একটি স্বাস্থ্য বিলের সংশোধনীতে বলা হয়েছে, নারীর ইচ্ছা বা অনিচ্ছা যাই হোক, হাইমেনোপ্লাস্টি বেআইনি বলে গণ্য হবে। গত বছর জুলাইতেই এই আইন আনার অঙ্গীকার করে ব্রিটেন সরকার। সে সময় থেকেই চিকিৎসক, নার্স এবং এ নিয়ে প্রতিবাদীরা এই অস্ত্রোপচারকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায়। এই নতুন আইন সেই সকল নারীদের সাহায্য করবে যাদের পরিবার দিনের পর দিন হাইমেনোপ্লাস্টি করার জন্য চাপ দিতে থাকে। 
রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিসিয়ান অ্যান্ড গাইনোকলজির প্রেসিডেন্ট ড. এডওয়ার্ড মরিস বলছেন, চিকিৎসা শাস্ত্রের নীতিতে হাইমেনোপ্লাস্টি কোনওভাবেই ন্যায়সঙ্গত নয়। কুমারীত্ব পরীক্ষা এবং তথাকথিত কুমারীত্ব ফেরানোর এই শল্য চিকিৎসার বিরুদ্ধে অনেকদিন ধরেই প্রচার চালাচ্ছেন তিনি।


 

এই বিভাগের জনপ্রিয়