ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৯:৪৯:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

কোয়ারেন্টিনে থাকা ১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

কোয়ারেন্টিনে থাকা ১ জন করোনায় আক্রান্ত

কোয়ারেন্টিনে থাকা ১ জন করোনায় আক্রান্ত

ঢাকার অদূরে গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা একজনের শরীরে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন খায়রুজ্জামান বলেন, ‘গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ব্যক্তিসহ মোট আটজন গাজীপুরে কোয়ারেন্টিনে ছিলেন। তাদের বেশিরভাগই ইতালি থেকে এসেছেন।’

আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

গত ৮ মার্চ দেশে প্রথম করেনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তবে প্রথমধাপে আক্রান্তদের তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।