ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২০:১৭:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১১ মামলার শুনানির দিন পেছাল। এসব মামলার মধ্যে রাজধানীর দারুসসালাম থানার নাশকতার আট মামলার শুনানির পরবর্তী দিন ১২ মার্চ ও রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার দুই মামলার শুনানির পরবর্তী দিন ১৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

রবিবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ মামলাগুলোর শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

এদিন মামলাগুলোর কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত থাকার কথা জানিয়ে সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আদালত শুনানির জন্য পরবর্তী ওই দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানার নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের অপর একটি মামলা রয়েছে। এরমধ্যে যাত্রাবাড়ী থানায় যাত্রী হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) গ্রহণের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আর রাষ্ট্রদ্রোহ মামলায় ইতিমধ্যেই আসামিপক্ষ হাইকোর্টে মামলা বাতিল চেয়ে আবেদন করেছেন। ওই মামলায় চার্জ গঠনসংক্রান্ত উচ্চ আদালতের আদেশ দাখিলের দিন ধার্য ছিল। বাকি মামলায় চার্জ গঠনসংক্রান্ত শুনানির দিন ধার্য ছিল।

সূত্র আরও জানায়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহ মামলাটি করা হয়।

২০১৫ সালে রাজধানীর দারুসসালাম থানায় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে আটটি মামলা হয়। যাত্রাবাড়ীতে যাত্রী হত্যা মামলাটিসহ অপর মামলাগুলো ২০১৫ সালে দায়ের করা হয়। পরের বছরের বিভিন্ন সময় এসব মামলায় আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

-জেডসি