খালেদা-সুষমা বৈঠক : গ্রহণযোগ্য নির্বাচন চায় ভারত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১২:০০ পিএম, ২৩ অক্টোবর ২০১৭ সোমবার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ‘গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চান, অন্যান্য দেশগুলো বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে গণতান্ত্রিক চর্চা অব্যহত থাকুক, গণতান্ত্রিকভাবেই গ্রহণযোগ্য সরকার নির্বাচিত হোক।’
রোববার রাতে হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সুষমা স্বরাজেএসব কথা বলেন। বৈঠকের পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, প্রায় ৪৫ মিনিট স্থায়ী এ বৈঠকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা সমস্যা, আগামী সংসদ নির্বাচনসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘সামনের নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় সেটা তিনি আশা করেন। সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেটাও তিনি আশা করেন। একই সঙ্গে নির্বাচন কমিশন যেন নিজ দায়িত্ব পালন করতে পারেন সেটাও তিনি প্রত্যাশা করেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করেছেন এবং এ বিষয়ে যেসব সমস্যা রয়েছে তা তুলে ধরেছেন।’
মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছেন যে, রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে। তাদের সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তাদের নিরাপদ একটা অবস্থা তৈরি করতে হবে।’
এই ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একমত হয়ে বলেছেন, ভারত আশা করে, ’রোহিঙ্গারা নিরাপদ পরিবেশে তাদের দেশে ফিরতে সক্ষম হবেন।’
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার




