গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
তৃতীয় ধাপে গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে আজ বুধবার। এ ধাপে ৩৪ জন গণমাধ্যম ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছে ইসি।
ইসি সূত্রে জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলের মতামত নিয়ে রোডম্যাপ তৈরি করতে চায় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে মতামত দেওয়ার জন্য ১৩ মার্চ থেকে সংলাপ শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ বুধবার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসবে কমিশন।
ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১১টায় সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের মতামত নেওয়ার জন্য সংলাপে বসবে কমিশন। এ জন্য ৩৪ জনকে সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসির আমন্ত্রণ পেয়েছেন যারা:
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান; বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম; দৈনিক ইত্তেফাকের তাসমিমা হোসেন; কালের কণ্ঠের শাহেদ মুহাম্মদ আলী; নয়া দিগন্তের আলমগীর মহিউদ্দিন; যুগান্তরের সাইফুল আলম; প্রতিদিনের সংবাদের শেখ নজরুল ইসলাম; আমাদের সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সারওয়ার; সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন; দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম খান; ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত; সংবাদের আলতামাশ কবির; মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমদ চৌধুরী; দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান; আজকের পত্রিকার ড. মো. গোলাম রহমান; আমাদের নতুন সময়ের নাঈমুল ইসলাম খান; আমার সংবাদের মো. হাশেম রেজা; দৈনিক ভোরের ডাকের কেএম বেলায়েত হোসেন; নিউএজের নূরুল কবীর; ডেইলি স্টারের মাহফুজ আনাম; দ্য ডেইলি অবজারভারের ইকবাল সোবহান চৌধুরী; দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এনাম আহমেদ।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন; জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান; প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক; বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার; সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক বিভু রঞ্জন সরকার; মাহবুব কামাল; সিনিয়র সাংবাদিক অজয় দাসগুপ্ত; সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ; সমকালের সিনিয়র সম্পাদক আবু সাঈদ খান; প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান; দ্য ডেইলি স্টারের এক্সিকিউটিভ এডিটর সৈয়দ আশফাকুল হক; এবং দ্য ডেইলি অবজারভারের অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান।
এর আগে গত ১৩ মার্চ শিক্ষাবিদ এবং ২২ মার্চ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ করে ইসি। সব মহলের পরামর্শ নেওয়ার পর নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




