গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ২২২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২২ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
এ বছর এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ২৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২২২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯২ হাজার ৮৪৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৯৩৮ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৯৭ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছে ৫৪১ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় (২১ অক্টোবর সকাল ৮টা থেকে ২২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২২ জন।এরমধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৭৯ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১৪৩ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, মিটফোর্ড হাসপাতালে ১৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, খূলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া অন্যান্য মেডিকেল কলেজ ও হাসপাতালে অন্য রোগীরা ভর্তি হয়েছে।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৪৮ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৬৬ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১০৪ জনের মৃত্যু ডেঙ্গুর কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে, বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো বেশি বলা হয়েছে।
ডেঙ্গু আক্রান্তের হার কমলেও নিজেকে মশার কামড় থেকে রক্ষার প্রতি জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







