ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:১২:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ২১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ২১

গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ২১

গত ২৪ ঘন্টায় (৩ জানুয়ারি সকাল আটটা থেকে ৪ জানুয়ারি সকাল আটটা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ জন। এদের মধ‌্যে ঢাকায় ১৯ জন এবং ঢাকার বাইরে ২ জন আক্রান্ত হয়েছে। নতুন বছরের চারদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৩ জন। এরমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছে। এরমধ্যে ঢাকায় ৩৬ জন এবং ঢাকার বাইরে ৭ জন ভর্তি আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম জানায়, ২০১৯ সালে সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৩শ ৫৪ জন। এদেরমধ্যে ১৪৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) এর কাছে ২০১৯ সালে ডেঙ্গুসন্দেহে ২৬৬ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ২৩৪ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১৪৮ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

গত ২৪ ঘন্টায় সারাদেশে শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে ৫৪৩২ জন। এদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ৭শ ৬৮ জন। ১ হাজার ৯শ ০৪ জন এবং অন্যান্য অসুখে (জন্ডিস ,আমাশয়, চোখের প্রদাহ , চর্মরোগ, জ্বর) ২ হাজার ৭ শ ৬০ জন। দেশের ২৯৬টি উপজেলার থেকে এ পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

আয়শা আক্তার জানান, ১নভেম্বর থেকে এ পর্যন্ত সারাদেশে শীতজনিত রোগে মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪শ ৪৯ জন। এরমধ্যে ৫০ হাজার ৭শ ৮৬ জন শাসতন্ত্রের সংক্রমণে, ডায়রিয়ায় ১ লাখ ২৫ হাজার ৬শ ৫৩ জন এবং অন্যান্য অসুস্থতায় ১ লাখ ৪১ হাজার ১০ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫১ জন।