গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ২০৩ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৬ অক্টোবর ২০১৯ শনিবার
ডেঙ্গু আক্রান্তের হার অক্টোবরের শেষ সপ্তাহে এসে গত ২৪ ঘন্টায় ২০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৪,৮৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৯৩,৬৬৪ জন।
তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯৫২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বতর্মানে সর্বমোট ভর্তি রোগী ৪৩৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৫১৫ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় (২৫ অক্টোবর সকাল ৮টা থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগী ২০৩ জন। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৮৮ জন। গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ১১৫ জন।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪৮ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৭১ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১০৭ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণত সেপ্টেম্বর মাসের শেষে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যায়। কিন্তু এবার অব্যাহত বৃষ্টির কারণে রোগী কমছেনা। এখনো ২০৩ জন রোগী থাকাটা অবশ্যই চিন্তার। তাই, সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকতে হবে। কাউকে যেন মশায় না কামড়াতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







