ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৩৭:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আপডেট: ১২:৩৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার

16780_1 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে বুধবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়ার পথে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।
 
সে তালতলা দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। তার বাবার অভিযোগ, বুধবার রাতে তিনি বাড়িতে ছিলেন না। ঘটনার রাতে ওই ছাত্রী তার ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশি জহুরুল ইসলামের ছেলে রুবেল মিয়া বাড়ির দরজায় ধাক্কা দেয়। দরজা খুললে রুবেল তাকে কৌশলে নিকটবর্তী তালতলা ব্রিজের পূর্ব দিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর রুবেল তার মুখে বিষ ঢেলে সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। 
 
তিনি আরও জানান, ধর্ষিতা অসুস্থ অবস্থায় কোনমতে বাড়ি এসে মুখে বিষ ঢেলে দেয়ার বিষয়টি হাত ইসারায় বুঝিয়ে দেয়। পরে প্রতিবেশিরা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি ঘটলে বগুড়া শমিজেক হাসপাতালে রেফার্ড করেন চিকিত্সক। কিন্তু বগুড়া নিয়ে যাওয়ার পথে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। 
 
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম উইমেননিউজকে জানান, হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে। চিকিত্সকরা বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন। 
 
ওসি আরো জানান, অভিযুক্ত রুবেল মিয়ার বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে। 
 
ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
 

এই বিভাগের জনপ্রিয়