ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৬:০৭:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

গাজীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট: ০৭:৩৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

03.-darshon স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, গাজীপুর : গাজীপুর শহরে এক আইনজীবীর বাসায় তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ করার অভিযোগে পুলিশ আইনজীবীর গাড়ির চালককে গ্রেপ্তার করেছে। তাঁকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করেছে এক কিশোরকে গ্রেপ্তার হওয়া গাড়ি চালকের নাম শরিফ। তাঁর বাড়ি ভোলার লালমোহন উপজেলার পাংগাসিয়া গ্রামে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান উইমেননিউজকে জানান, গত শুক্রবার জুমার নামাজের সময় ওই আইনজীবীর বাসা খালি ছিল। ওই সময় গ্রেপ্তার হওয়া কিশোরীর সহযোগিতায় শরিফ পাশের বাসার ওই স্কুলছাত্রীকে আইনজীবীর বাসায় ডেকে আনে। পরে আইনজীবীর বাসার দোতলার একটি কক্ষে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে এ ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। আজ সোমবার বিকেলে স্থানীয় লোকজন কৌশলে শরিফকে আটক করে থানার খবর দিলে পুলিশ তাঁকে ও তাঁর সহযোগী ওই কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়