গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
আজ থেকে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) পদ্ধতির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। বেলা ১১টায় বাণিজ্য অনুষদভুক্ত 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি যুদ্ধের সূচনা হলো। ইবিসহ দেশের মোট ২১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় 'সি' ইউনিটে অংশ নিচ্ছেন ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী। ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে আয়োজিত এই পরীক্ষায় পাসের জন্য ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
এ বছর গুচ্ছ পদ্ধতিতে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৮০টি। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন এবং ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা প্রায় সাড়ে ১৩ হাজার হওয়ায় প্রতিটি আসনের বিপরীতে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের। উল্লেখ্য, এ বছরও শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কোর কমিটির (২০২৫-২৬) সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, প্রশ্নপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে এবং পরীক্ষা শেষে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশের জন্য টেকনিক্যাল কমিটি কাজ করছে। একই সঙ্গে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় ‘বি’ ইউনিট ও ১০ এপ্রিলের ‘এ’ ইউনিটের পরীক্ষার প্রস্তুতিও সমান্তরালভাবে চলছে।
পরীক্ষাকেন্দ্রগুলোতে জালিয়াতি রোধ ও শৃঙ্খলা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বিভিন্ন ছাত্রসংগঠন ও জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে হেল্প ডেস্ক ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা অভিভাবকদের বিশ্রামের জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল






