ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:২৮:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

গুয়াতেমালার সঙ্গে অভিবাসন নিয়ে আলোচনা করবেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ২২ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

কমলা হ্যারিস।  ফাইল ছবি।

কমলা হ্যারিস। ফাইল ছবি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস জুনে সেন্ট্রাল আমেরিকা সফর করবেন। এদিকে যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ভিড় নিয়ে গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামতির সঙ্গে আগামী সপ্তাহে ভার্চুয়াল আলোচনা করবেন তিনি। বুধবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দীর্ঘ দিন ধরে চলা অনিয়ন্ত্রিত অভিবাসন সমস্যার সমাধানের লক্ষ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে কাজ করা কমলা হ্যারিস সোমবার গিয়ামতির সঙ্গে ভার্চুয়ালি আলোচনা করবেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের নারী মুখপাত্র সিমন স্যান্ডার্স বলেন, ‘এ দুই নেতা অভিবাসন বিষয়ে জোরালো সহযোগিতার পাশাপাশি গুয়াতেমালার জনগণের জরুরি ত্রাণ চাহিদা মেটাতে একত্রে কাজ করা নিয়ে আলোচনা করবেন।’

স্যান্ডার্স বলেন, হ্যারিস গুয়াতেমালা কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে ভিডিও’র মাধ্যমে একটি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ‘অভিবাসনের মূল কারণগুলো সমাধানের’ বিষয় নিয়ে আলোচনা করবেন।