ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২০:১৭:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

গৃহবধূ হত্যায় স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৯ পিএম, ২২ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা নাজির এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আনোয়ার পারভেজ লিমন।

জানা গেছে, ১৯৯৯ টাঙ্গাইল শহরের গতিনাথ বিশ্বাসের মেয়ের সঙ্গে সিরাজগঞ্জের পৌর এলাকার মুজিব সড়কের শিলা জুয়েলারের মালিক সুবির কুমারের বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমি রানী রায়কে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

২০০১ সালে ১২ জানুয়ারি যৌতুকের জন্য গৃহবধূ সুমি রানী রায়কে পিটিয়ে হত্যা করা হয়।

এরপর দিন সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হল।

-জেডসি