গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২১ এএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার
সংগৃহীত ছবি
বিদায়ের মঞ্চে এর চেয়ে সুন্দর গল্প আর কী-ই বা হতে পারত! ম্যাচে ৩-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। আর এই তিন গোলের প্রতিটিতেই অবদান রাখলেন লিওনেল মেসি।
নিজে একটি গোল করার পাশাপাশি করালেন আরো দুইটি গোল।গ্যালারিজুড়ে লাখো ভক্তের আবেগ, চোখে জল আর প্রিয় ১০ নম্বর জার্সিতে শেষবারের মতো মাঠে নামা। অধিনায়কের এই স্বপ্নের পারফরম্যান্সে বেনিনকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের রঙিন মেসি অধ্যায় শেষ করল আর্জেন্টিনা।
বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে প্রথমার্ধে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি আলবিসেলেস্তারা।
তবে বিরতির পরপরই চেনা রূপে ফেরেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচের ৪৮তম মিনিটে মেসির নেওয়া নিখুঁত কর্নার কিক থেকে চমৎকার ভলিতে দলকে প্রথম এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। এটি ছিল জাতীয় দলের জার্সিতে মেসির ৬৮তম অ্যাসিস্ট।ম্যাচের ৬১তম মিনিটে আবারও মেসির জাদুকরী ছোঁয়া।
বক্সের বাইরে থেকে তরুণ তারকা নিকো পাজকে লক্ষ্য করে বল বাড়িয়ে দেন অধিনায়ক। বল পেয়েই চোখধাঁধানো বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন পাজ।
দুই অ্যাসিস্টের পর এবার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেই স্কোরশিটে নাম লেখান ফুটবল মহাতারকা। ৬৯তম মিনিটে বেনিনের এক ডিফেন্ডার বক্সে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭০তম মিনিটে স্পট কিকে ডান পায়ের চোখধাঁধানো ও নিখুঁত শটে বল জালে জড়িয়ে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসান ৩৯ বছর বয়সী এই মহাতারকা।
এর আগে ম্যাচের ১০ম মিনিটে মেসির ১০ নম্বর জার্সির সম্মানে এক মিনিটের জন্য খেলা থামিয়ে অনন্য অভিবাদন জানায় রেফারি ও পুরো স্টেডিয়াম। আতশবাজির রোশনাই আর করতালির জবাবে হাত নেড়ে ভালোবাসা জানান কিংবদন্তি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের এই জয় দিয়েই শেষ হলো আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের রাজত্ব।
- মেসির বিদায়ে আবেগে ভাসলেন তারকারা
- `দেনমোহরের জন্য স্ত্রীকে হয়রানি করলে ক্ষতিপূরণ দিবে স্বামী`
- ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নিয়ম
- পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
- গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, গ্রেপ্তার ১
- অনলাইনে প্রেমের ফাঁদ, ব্রিটেনে নতুন বাংলাদেশিদের আইনি ঝুঁকি
- বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
- পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি মুনিরা
- জামদানি ও ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধতায় ভক্তরা
- বুয়েট-বিসিএসের পথ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে নায়লা শারাফ
- শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
- ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
- ডাব খাওয়ার উপকারিতা জেনে নিন
- সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্মদিন আজ
- পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি মুনিরা
- বুয়েট-বিসিএসের পথ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ে নায়লা শারাফ
- দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শপিংমল খোলা
- দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি,২২ অক্টোবর ছুটির অনুমোদন
- পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ে ‘নষ্ট দুধ’, হাসপাতালে ১৭ শিক্ষার্থী
- অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?
- জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ
- শত বছর পর মিলল নতুন প্রজাতির ক্ষুদ্র বন্য বিড়ালের সন্ধান
- জামদানি ও ফুলের সাজে পূর্ণিমা, মুগ্ধতায় ভক্তরা
- শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- ডাব খাওয়ার উপকারিতা জেনে নিন
- যেসব জেলায় ৪ দিন বৃষ্টির আভাস
- অভিজ্ঞতা ছাড়াই ১৫০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
- সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্মদিন আজ
- বিশ্ববাজারে বাড়ল সোনার দাম






