ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১১:১৩:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২৬ জুন ২০২৬ শুক্রবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

কাগজে-কলমে শক্তিশালী ফ্রান্সই এগিয়ে। তবে সুযোগ পেলেই গোল করার সামর্থ্যের কারণে হাল্যান্ডকে আটকানো সহজ হবে না। অন্যদিকে ম্যাচের যেকোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দিতে পারেন এমবাপ্পেও।

ফ্রান্স ও নরওয়ে আগেই নিশ্চিত করেছে নকআউট পর্ব। তাই আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় বোস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ ‘আই’-এর ম্যাচে দুই দলই কিছুটা নির্ভার। তবে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

একইসাথে ফুটবলপ্রেমীদের নজর থাকবে টুর্নামেন্টের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডের মুখোমুখি লড়াইয়ে।

দুই ম্যাচে সমান চারটি করে গোল করেছেন এমবাপ্পে ও হাল্যান্ড। দলের নকআউট নিশ্চিত করার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার দৌড়েও রয়েছেন তারা। যদিও ম্যাচের আগে ফল নিয়ে খুব একটা ভাবছেন না নরওয়ের স্ট্রাইকার হাল্যান্ড।

তিনি বলেন, ‘আমরা পরের রাউন্ডে উঠেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই ম্যাচের ফল নিয়ে আমার তেমন মাথাব্যথা নেই। সম্ভবত ফ্রান্স আমাদের হারাবে, এমনকি তারাই হয়তো পুরো টুর্নামেন্ট জিতবে।’

কাগজে-কলমে শক্তিশালী ফ্রান্সই এগিয়ে। তবে সুযোগ পেলেই গোল করার সামর্থ্যের কারণে হাল্যান্ডকে আটকানো সহজ হবে না। অন্যদিকে ম্যাচের যেকোনো মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দিতে পারেন এমবাপ্পেও।

এদিকে, পাঁচ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। নকআউটের আগে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে এমবাপ্পে ও হাল্যান্ডের সামনে। তবে ব্যক্তিগত শোকের কারণে এই ম্যাচে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম মাঠে থাকছেন না। মায়ের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নিতে তিনি দেশে ফিরেছেন।