ঘূর্ণিঝড়কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণের আহ্বান খালেদা জিয়ার
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০৫:৪৪ এএম, ৩১ মে ২০১৭ বুধবার
ঘূর্ণিঝড়কবলিত লোকজনের মধ্যে অবিলম্বে ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘উপকূলীয় এলাকায় প্রাণহানি ও হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে মানুষ আশ্রয়হীন হয়ে পড়ায় গভীরভাবে ব্যথিত হয়েছি। অধিকাংশ ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা ছাড়াও বিদ্যুৎ–ব্যবস্থাও বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়কবলিত জনগণ বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ ও আশ্রয়ের সংকটে পড়ে মানবেতর জীবন যাপন করছেন জেনে দেশবাসীর মতো আমিও উদ্বিগ্ন। এখন পর্যন্ত সরকার উল্লেখযোগ্য ত্রাণতৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে, এটা খুবই দুঃখজনক।’
বিবৃতিতে অতি দ্রুত দুর্গত মানুষকে উদ্ধার এবং তাদের মধ্যে বিশুদ্ধ পানি, ওষুধ ও ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান খালেদা জিয়া। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই দুর্গত অঞ্চলে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। উপদ্রুত এলাকার জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীসহ সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান খালেদা জিয়া।
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত




