ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৯:৩০:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

চমকে গেলো পিলে

সিরাজুল ফরিদ | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:২৬ পিএম, ৩ আগস্ট ২০১৮ শুক্রবার

ইষ্টি কুটুম মিষ্টি কুটুম
কুটুম এলোন বাড়ি,
অচিন পুরের কুটুম নামেন
ত্রি-চাক্কা-যান গাড়ি।


ছাতিম তলায় কনের বিয়ে
কলা পাতার শাড়ি
হলুদ বাটার পাত্র কোথায়
আন-রে তাড়াতাড়ি।


কুটুম খাওয়ার ধুম লেগেছে
বসছে সারি সারি,
ডাল বিতরণ, এলোমেলো
ভাঙে ডালের হাঁড়ি।


ফির্ণি পায়েস জর্দা-পোলাও
বিলায় বাড়ি বাড়ি,
বরের বাবার বিরাট দাবি
করলো নোটিস জারি।


কনের পিতার মাথা গরম
রেগে দিলেন ঝাড়ি,
দুই কুটুমে ঝগড়া করে
নাড়িয়ে তাদের দাঁড়ি।


অবশেষে দিশ হারিয়ে
বর-কনে যায় মিলে,
ছাতিম তলায় কুটুম সবার
চমকে গেলো পিলে।