চাঁদপুরের চরাঞ্চলে চোখ জুড়ানো মটরশুঁটির চাষ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
চাঁদপুরের চরাঞ্চলে চোখ জুড়ানো মটরশুঁটির চাষ
চাঁদপুর জেলার চরাঞ্চলে চোখ জুড়ানো মটরশুঁটির চাষ করেছে চরের কৃষকরা। মটরশুঁটি একটি জনপ্রিয় শিম প্রজাতির শীতকালীন সবজি। মটরশুঁটি বিভিন্নভাবে খাওয়া যায়। যেমন কাঁচা খাওয়া যায়, শুকিয়ে বীজ ডাল হিসেবে খাওয়া যায়, ভেজে খাওয়া যায়, মটর শুটি শাক হিসেবে ও খাওয়া যায়। এটি একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। মটরশুঁটি উদ্ভিজ্জ আমিষের একটি উৎকৃষ্ট উৎস।
আজকাল পারিবারিক অনুষ্ঠানের বিশেষ রান্নার আয়োজনে ও পরিপক্ক মটরশুটি ডাল হিসেবে এদেশে অত্যন্ত জনপ্রিয়। আমাদের দেশে উৎপাদিত মটরশুঁটির একটি বড় অংশ ডাল হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের দেশে ব্যাপকহারে মটরশুঁটি চাষ করা হলেও চাঁদপুরে খুবই কম দেখা যায়, তবে চর এলাকায় তা চাষ করে কৃষকরা । শহর অঞ্চলে মটরশুঁটির খুবই কদর রয়েছে।
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেস্বর ইউনিয়নের মেঘনা নদীর পাড়ের কৃষকরা তাদের নিজস্ব জমিতে মটরশুঁটির আবাদ করেছেন। মটরশুঁটির আবাদের জমিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। যেদিকে তাকাই সেদিকে মটরশুঁটির ফুল আর ফুল। খুব শীগ্রই ফল দেখাদিবে এ গাছগুলোতে।
কথা হয় স্থানীয় কৃষক হালেম মাঝি সাথে তিনি জানান, এক সময় চরাঞ্চলের জমিতে বহু কৃষক মটরশুঁটির আবাদ করতেন। এখন আমরা অল্প পরিসরে করেছি, এ ফসল উৎপাদনে খরচ কম পড়ে। কিন্তু এখন আর আগের মত সবাই চাষ করে না। তবে কৃষি বিভাগ থেকে চরাঞ্চলের কৃষকদেরকে আবারও মটরশুঁটি আবাদ করার জন্য প্রশিক্ষণ, প্রণোদনা ও উৎসাহ দিলে হারিয়ে যাওয়া এ ফসলের আবাদে সবাই আগ্রহী হবে। এক কানি জমিতে আমি মটরশুঁটি লাজিয়েছি, এখন পর্যন্ত দুই হাজার টাকার শাক বিক্রি করেছি, বাকিটার ফলন ডাল হিসাবে তুলবো।
লিটন মিয়া ও কাদের গাজী জানান, এ ফসলটি ডাল, সবজি, শাক হিসেবে খাওয়া যায় এবং গো খাদ্য হিসেবে ব্যবহারকরা যায়। উৎপাদন খরচ খুব কম, বীজ ফেলার পর সামান্য সার ও নীড়ানি দিলেই হয়। কানি প্রতি ২৫/৩০ মণ ডাল পাওয়া যায় বলে তারা জানান। তারা এ বছর আড়াই কানিতে মটরশুটি চাষ করেছেন বলে জানান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ জানান : খরচ কম হওয়ার কারণে অনেক কৃষক মটরশুটি চাষে ঝুঁকছে, আমরা নিয়মিত কৃষকদের সাথে যোগাযোগ করে পরামর্শ দিয়ে থাকি। তবে চরের কৃষকরা পরামর্শ নিয়ে চাষাবাদ করতে চায় না, তারা যখন যেটা ভালো মনে করে তখন সেই ফসল উৎপাদন করে। আগামিতে আমরা তাদের আরো বেশি উৎপাদনের ক্ষেত্রে সকল ধরনের সহায়তা দেয়া হবে।
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম









