চির তরুণ থাকতে যে ফল খেতে পারেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪১ এএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
মৌসুমি নানান ফল এখন বাজারে পাওয়া যাচ্ছে। তবে এর মধ্যে আমাদের দেশিয় ফল জাম্বুরা কেবল স্বাদেই অতুলনীয় নয়, এর গুণাগুণও রয়েছে অনেক। বয়সকে ধরে রেখে চাঙ্গা থাকতে চাইলে জাম্বুরার চেয়ে ভালো সঙ্গী আর হতে পারে না। ভিটামিন ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফলটি প্রতিদিনের খাদ্যাভ্যাসে রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে যাবে, তেমনি ত্বক থাকে সতেজ ও প্রাণবন্ত।
জাম্বুরার অসাধারণ কয়েকটি স্বাস্থ্যগুণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক-
তারুণ্য ধরে রাখে: জাম্বুরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ দূর করে কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে চির তরুণ রাখতে ভূমিকা রাখে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শরীরকে যে কোনো সংক্রমণ ও সিজনাল সর্দি-কাশি থেকে রক্ষা করে।
হজম ও ওজন নিয়ন্ত্রণ: উচ্চ ফাইবার সমৃদ্ধ এই ফল কোষ্ঠকাঠিন্য দূর করে, দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
হৃদযন্ত্রের সুরক্ষা: জাম্বুরায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদরোগের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর।
জাম্বুরা কেবল স্বাদেই অতুলনীয় নয়, এর গুণাগুণও রয়েছে অনেক
এবার আসুন মজাদার জাম্বুরা মাখানোর কয়েকটি রেসিপি জেনে নেওয়া যাক-
১. পুদিনা-সরিষার তেলে স্পেশাল জাম্বুরা মাখা
উপকরণ
কোষ ছাড়ানো জাম্বুরা, বিট লবণ, মরিচের গুঁড়া, টাটকা পুদিনা পাতা কুচি এবং খাঁটি সরিষার তেল।
যেভাবে বানাবেন
একটি পাত্রে জাম্বুরার কোষা নিয়ে তাতে পরিমাণমতো বিট লবণ, স্বাদমতো মরিচের গুঁড়া, পুদিনা পাতা কুচি এবং কয়েক ফোটা সরিষার তেল দিন। আলতো হাতে মাখিয়ে নিন। পুদিনার তাজা সুবাস আর সরিষার তেলের ঝাঁঝে জাম্বুরার স্বাদ অসাধারণ হয়ে উঠবে।
২. সহজ লবণ-মরিচ মাখা
উপকরণ
ছাড়ানো জাম্বুরা, স্বাদমতো লবণ (বা বিট লবণ) এবং লাল মরিচের গুঁড়া।
যেভাবে বানাবেন
জাম্বুরার কোষাগুলোর ওপর স্বাদ অনুযায়ী লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে ভালো করে আলতো করে মেখে নিলেই তৈরি হবে ঝটপট জাম্বুরা মাখা।
হাতের কাছে জাম্বুরা থাকলে আজই দুপুর অথবা বিকেলের নাস্তায় পুষ্টিতে ভরপুর টক-ঝাল-মিষ্টি এই ফলটি পরিবেশন করুন।
- ডেঙ্গু পরিস্থিতি:পরপর দুদিন রেকর্ড রোগী
- নেপালে বন্যা: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- সেই বিদ্যালয়ে শিক্ষিকার লাশ, কাঁদল খুদে শিক্ষার্থীরা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- শিশু আছিয়া হত্যা মামলার হাইকোর্টের রায় আজ
- চির তরুণ থাকতে যে ফল খেতে পারেন
- দেশের ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- বিদ্যুৎ আছে, নাকি নেই—এই ব্যর্থতার দায় কে নেবে?
- ঢাকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় লন্ডন: সারাহ কুক
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- সরাসরি সাক্ষাৎকারে নারী চালক নিয়োগ দেবে পিংক বাস সার্ভিস
- রিলেশনশিপ অ্যাংজাইটিতে ভুগছেন? জানুন দূর করার উপায়
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ,বছরে মিলবে কোটি টাকা
- রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২
- ফোন পুরনো হলে স্লো হয় কেন? জানুন ফাস্ট করার উপায়
- যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার নতুন সুযোগ,বছরে মিলবে কোটি টাকা
- বেঁচে ফেরা ৯৭ বছরের বৃদ্ধা এখন নেপালের নতুন প্রতীক
- লোডশেডিংয়ে নাকাল সারাদেশ: ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত
- বিদ্যুৎ আছে, নাকি নেই—এই ব্যর্থতার দায় কে নেবে?
- সেই বিদ্যালয়ে শিক্ষিকার লাশ, কাঁদল খুদে শিক্ষার্থীরা
- নেপাল-চীনে ভয়াবহ বন্যায় প্রায় ৭০০ প্রাণহানী, নিখোঁজ ৩ হাজার
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ‘প্রবীণদের নিয়ে রিকের পথচলা’ প্রকাশনার মোড়ক উন্মোচন
- ঢাকার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় লন্ডন: সারাহ কুক
- রিলেশনশিপ অ্যাংজাইটিতে ভুগছেন? জানুন দূর করার উপায়
- সরাসরি সাক্ষাৎকারে নারী চালক নিয়োগ দেবে পিংক বাস সার্ভিস
- মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
- খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২






