ঢাকা, সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬ ১০:২২:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরাও চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক ফরিদা পারভীনের প্রয়াণ দিবস:যে স্বপ্ন রেখে গেছেন ‘লালনসম্রাজ্ঞী’

চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জমকালো সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি।

পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা।


টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে যৌথভাবে টপ স্কোরার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন বাংলাদেশের শারিকা সাফা রিমন। গোল করার দক্ষতায় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।


চ্যালেঞ্জার গ্রুপে এমন ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ হকি দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।