ছাত্রীদের ধোঁয়াশায় রেখে বিশ্ববিদ্যালয় খুলছে আফগানিস্তানে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
আগামী ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। দেশটির ভারপ্রাপ্ত উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী রোববার (৩০ জানুয়ারি) এই ঘোষণা দেন। যদিও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও মেয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে পারবেন কি না সে বিষয়ে নিশ্চুপ রয়েছে গোষ্ঠীটি।
সোমবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এসব বিশ্ববিদ্যালয় এখনও বন্ধ রয়েছে।
রোববার এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল বাকি হাক্কানি জানান, আফগানিস্তানের যেসব প্রদেশে এখন উষ্ণ আবহাওয়া বিরাজ করছে সেখানে আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় চালু হবে। আর যেসব প্রদেশে এখন ঠান্ডা আবহওয়া চলছে সেখানে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলবে।
অবশ্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলেও মেয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে সক্ষম হবেন কি না সেটি পরিষ্কার করেনি তালেবান কর্তৃপক্ষ। আবার মেয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার সুযোগ দেওয়া হলেও তাদের জন্য পৃথক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সেটিও উল্লেখ করেনি তারা।
কারণ মেয়ে শিক্ষার্থীদের পৃথক শ্রেণিকক্ষে শিক্ষাদানের ব্যবস্থা করা হবে বলে ইতোপূর্বে ইঙ্গিত দিয়েছিলেন তালেবান কর্মকর্তারা।
রয়টার্স বলছে, গত বছরের আগস্টের মাঝামাঝি ক্ষমতা গ্রহণের পর থেকে প্রায় ৬ মাস পার হতে চললেও আফগানিস্তানের বেশিরভাগ অংশে কেবল ছেলে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা চালু আছে। এছাড়া বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও খুলেছে দেশটিতে। তবে এসবের বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে সক্ষম হয়নি।
উল্লেখ্য, ২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এর জেরে বিশ্বের অধিকাংশ দেশ ও এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থাও আফগানিস্তানে মানবিক সহায়তাসহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়।
ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। এই অবস্থায় বহু দেশের কাছে বিদেশি সাহায্য চেয়েছে তালেবান। পশ্চিমা দেশগুলো সাহায্যের বিনিময়ে মেয়েদের শিক্ষার বিষয়টিকে নিশ্চিত করার দাবি তুলছে। যদিও এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট অবস্থান জানায়নি তালেবান।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান










