ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:৩০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

ছড়া ঝলমল : মুজিব মানে সোনার বাংলা

সুব্রত চৌধুরী | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার

ছড়া ঝলমল : মুজিব মানে সোনার বাংলা: সুব্রত চৌধুরী

ছড়া ঝলমল : মুজিব মানে সোনার বাংলা: সুব্রত চৌধুরী

মুজিব আমার, মুজিব তোমার
মুজিব সারা বিশ্বের,
মুজিব আমার গরীব-দু:খী
ভুখা-নাংগা-নিঃস্বের।

মুজিব নামে মধুর সুরে
গেয়ে ওঠে পাখি,
মুজিব নামে পরি সবাই
প্রেম-প্রীতির রাখি।

মুজিব নামে মুক্তি সেনা
দিয়েছে বুকের রক্ত,
মুজিব নামে পালায় পাকি
কাঁপে তাদের তখতো।

মুজিব মানে সোনার বাংলা
মুক্তি সেনার বেশ,
মুজিব মানে মুক্ত স্বাধীন
সবুজ লালের দেশ