ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:৩০:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

ছড়া : ছোট্ট পাখি টুনাটুনি

সুলতানা ইসলাম ছন্দা | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ছোট্ট পাখি টুনটুনি,
কিচিরমিচির গান শুনি।

নদীর পাড়ে টুনির বাসা,
ছোট্ট মনে অনেক আশা।

ঢেউয়ের সাথে পানির খেলা
মনে টুনির রংয়ের মেলা,

টোনার সাথে টুনির চলা
তা এখনও হয়নি বলা।

গাছের পাতা হাওয়ায় দোলে,
দুজনের মনে সুখ তো খেলে।

বাধঁবে তারা সুখের ঘর,
সবাই দিও সুন্দর বর।