জনসনের টিকাতেও রক্ত জমাট বাঁধার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ১০ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
এবার রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনা টিকাতেও। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এ তথ্য জানিয়েছে। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছিল।
ইএমএ বলছে, জনসন অ্যান্ড জনসনের টিকা নেয়ার পর চারজনের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। এ ঘটনার শিকার একজন ইউরোপের। অপর তিনজন যুক্তরাষ্ট্রের। এ সমস্যার শিকার তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে ইউরোপে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের সময় একজনে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তখন অবশ্য জনসন অ্যান্ড জনসন জানিয়েছিল, এর সঙ্গে টিকার কোনও সম্পর্ক নেই। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রেও একই সমস্যা হওয়ায় নড়েচড়ে বসেছে ইইউ। এখন ইএমএ’কে টিকার যাবতীয় তথ্য পুনঃমূল্যায়ন করতে বলেছে তারা।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫০ লাখ মানুষকে জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হয়েছে। জনসন অ্যান্ড জনসন, অ্যাস্ট্রাজেনেকা ও স্পুটনিক ভি টিকার ক্ষেত্রে অ্যাডেনোভাইরাস প্রযুক্তি অনুসরণ করা হয়েছে বলে জানান ব্লুমবার্গের ইন্টেলিজেন্স শাখার বিশ্লেষক স্যাম ফাজেলি। এ কারণে এই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে বলে মনে করেন তিনি।
এদিকে ইএমএ জানিয়েছে, জরুরি ব্যবহারের জন্য ইউরোপে এই টিকার অনুমোদন দেওয়া হলেও এটির প্রয়োগ শুরু হবে চলতি মাসের শেষদিকে। পাশাপাশি যথাযথ পর্যালোচনার পর রাশিয়ার টিকাও ইউরোপের বাজারে অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইইউ।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










