জন্মাষ্টমী উপলক্ষে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে হবে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৬ আগস্ট ২০২৫ শনিবার
প্রতীকী ছবি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার কিছু সড়ক বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত যথাসম্ভব এড়িয়ে চলার জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হবে। এ কারণে ওই সময় ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক অসুবিধা সৃষ্টি হতে পারে।
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে শোভাযাত্রার রুট নিম্নরূপ:
শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ⇔ পলাশী বাজার ⇔ জগন্নাথ হল ⇔ কেন্দ্রীয় শহীদ মিনার ⇔ দোয়েল চত্বর ⇔ হাইকোর্ট ⇔ বঙ্গবাজার ⇔ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন ⇔ গোলাপশাহ মাজার ⇔ গুলিস্থান মোড় ⇔ নবাবপুর রোড ⇔ রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক।
গণবিজ্ঞপ্তিতে নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করার অনুরোধ করা হয়:
১. উল্লিখিত শোভাযাত্রার রুটে কোন ধরনের যানবাহন পার্কিং করা যাবে না।
২. উচ্চস্বরে পিএ/সাউন্ড সিস্টেম বাজানো থেকে বিরত থাকতে হবে।
৩. অংশগ্রহণেচ্ছুদদের প্রারম্ভেই শোভাযাত্রায় মিলিত হতে হবে কোন ক্রমেই মাঝপথে শোভাযাত্রায় যোগ দেওয়া যাবে না।
৪. নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষয়কারক তরল, ব্রেড, দিয়াশলাই, গ্যাসলাইটার ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না।
৫. শোভাযাত্রা চলাকালীন রুটে কোন ধরনের ফলমূল ছোড়া যাবে না।
৬ . শোভাযাত্রা চলাকালীন রাস্তায় অহেতুক দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
৭. সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।
৮. শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা যেনে চলার জন্য অনুরোধ করা হলো।
৯. ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করুন।
উপর্যুক্ত শোভাযাত্রা চলাকালীন সম্মানিত নগরবাসীদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে অনুরোধ করা হলো। জন্মাষ্টমী শোভাযাত্রা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল


