জাকসু নির্বাচন: বন্ধ আছে ফজিলাতুন্নেছা হলের ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে ফজিলাতুন্নেছা হলে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। হলটিতে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
মূলত ফজিলাতুন্নেছা হলে ভোট কারচুপির অভিযোগ তোলেন কয়েকজন। এরপরই আসেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং ছাত্রদলের ভিপি প্রার্থী। পরে ছাত্রদলের ভিপি কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ছাত্রদল প্রার্থীর এভাবে প্রবেশে শঙ্কা প্রকাশ করেন অন্যান্য প্রার্থীরাও।
পরে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সেখানে আসলেও বিস্তারিত কিছু জানাননি।
এদিকে নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হলের ৪২৪ কক্ষ থেকে হল প্রভোস্ট তাকে আটক করা হয়। ওই কক্ষে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ অবস্থান করতেন, তারও ছাত্রত্ব নেই। আটক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬ ব্যাচের (২০০৬-০৭) শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, এবারে জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। এ নির্বাচনে ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




