ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

জাতিসংঘের বিশেষ দূত ঢাকায় আসছেন আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৪ এএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আজ শনিবার বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াং লি। তিনি মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডও সফর করবেন।

জানা গেছে, মিয়ানমারের প্রতিবেশী দুই দেশে লি’র ১১ দিনব্যাপী সফর শুরু হয়েছে গত ১৪ জানুয়ারি। সফর শেষে ২৪ জানুয়ারি তিনি ফিরে যাবেন।

প্রথমে থাইল্যান্ড দিয়ে যাত্রা শুরু করা ইয়াং লি’র আজ শনিবার ঢাকা পৌঁছার কথা রয়েছে। 

বাংলাদেশে সফরে তিনি শরণার্থী শিবিরগুলোতেও যাবেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ এ দূতের সফর পরিকল্পনায় নোয়াখালীর ভাসানচরেও যাওয়ার কথা রয়েছে। এ দ্বীপটিতে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার।