জাতীয় প্রেস ক্লাব নির্বাচন ৩১ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৬ এএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার
জাতীয় প্রেস ক্লাব নির্বাচন ৩১ ডিসেম্বর
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটিও গঠন করেছে ক্লাবটি।
সোমবার (৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব সিদ্ধান্ত আজ ব্যবস্থাপনা কমিটির সভায় নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয় প্রেসক্লাবের ২৪তম দিবসের সাধারণ সভা এবং ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য নির্বাচন যথাক্রমে ২০২২ সালের ডিসেম্বর মাসের ৩০ ও ৩১ তারিখে জাতীয় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। আগামী দুই বছর মেয়াদি নতুন কমিটি (২০২৩-২৪) নির্বাচনের জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান এবং নবনীতা চৌধুরী।
জাতীয় প্রেস ক্লাবের ২৪তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে।
নির্বাচনে তফসিল মতে, মনোনয়নপত্র সংগ্রহের সময় ১০-১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়পত্র গ্রহণের শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর রাত ১০টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। ওইদিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থায়ী সদস্যদের মধ্যে যারা ২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করবেন কেবল তারাই ভোটার হবেন। ব্যবস্থাপনা কমিটির ২৫ নভেম্বর রাত ১০টার মধ্যে চাঁদা ও অন্যান্য বকেয়া পরিষদের শেষ সময় নির্ধারণ করেছেন।
নোটিশ বোর্ডে ভোটারদের তালিকা টাঙিয়ে দেওয়া হবে ৩০ ডিসেম্বর। যে সমস্ত স্থায়ী সদস্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক তাদের নভেম্বর পর্যন্ত চাঁদা ও অন্যান্য বকেয়া পরিশোধ করতে হবে। ক্লাব গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের ঘ (৫) ধারা অনুযায়ী মনোনয়নের আগে সব মাসের বাকি চাঁদা ও অন্যান্য বকেয়া পরিষদ না করে থাকলে কোনো প্রার্থী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন লাভের যোগ্য হতে পারবেন না।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




