ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৭:৪৬:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

জাতীয় প্রেসক্লাব নির্বাচন: প্রার্থী- সভাপতি ফরিদা, সম্পাদক শ্যামল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি পদে প্রার্থী হিসেবে ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্তকে মনোনয়ন দেওয়া হয়েছে। শিগগিরই ১৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

রবিবার (২৭ নভেম্বর) ফোরামের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজে’র সভাপতি ওমর ফারুক, বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র মহাসচিব দ্বীপ আজাদ, ডিইউজে’র সভাপতি সোহেল হায়দার চৌধুরীসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ করতালির মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।