জার্মানি-ফ্রান্স-ইতালিতেও স্থগিত অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
রক্তে জমাট বাঁধার মতো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগে এবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত নভেল করোনাভ্যাকসিনের (কোভিড-১৯) ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করল জার্মানি, ফ্রান্স ও ইতালি।
সোমবার (১৫ মার্চ) জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ভ্যাকসিন কর্তৃপক্ষ পল এনলিখ ইনস্টিটিউটের (পিইআই) সুপারিশের ভিত্তিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করা হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধার ঘটনায় পিইআই অধিকতর তদন্ত প্রয়োজন বলে মনে করছে।
জার্মানির ঘোষণার পর ফ্রান্সের প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার বিকেলে দেওয়া এক ঘোষণায় বলেন, ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) থেকে নতুন পরামর্শ না আসা পর্যন্ত ভ্যাকসিন প্রয়োগ স্থগিত থাকবে।
এর আগে ইউরোপের ছয়টি দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন বর্জনের ঘোষণা দেয়। এসব দেশগুলো হলো- নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, বুলগেরিয়া, থাইল্যান্ড ও আয়ারল্যান্ড।
এক বিবৃতিতে ডাচ সরকার জানায়, ডেনমার্ক ও নরওয়ে থেকে সম্ভাব্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার খবর প্রকাশের পর তারা সাবধানতা অবলম্বন করছে। ডাচ স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জনগি বলেছেন, তার দেশ এই ভ্যাকসিন নিয়ে কোনো সন্দেহ তৈরির সুযোগ দিতে পারে না। তার ভাষায়, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে, সবকিছু ঠিক আছে। তাই আপাতত বিরতি দেওয়াটাই বুদ্ধিমানের কাজ।’
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এ টিকার সঙ্গে ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ তারা পায়নি। একারণে টিকাদান কর্মসূচি স্থগিত না করে চালিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে তারা।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










