ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৩:৪২:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদার সাক্ষ্যগ্রহণ চলছে

আপডেট: ০৫:৩৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার

Khaleda-1416722086 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে সোনালী ব্যাংক হেড অফিসার এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার আমির উদ্দিন সাক্ষী দিচ্ছেন।
বেগম খালেদা জিয়া চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য লন্ডনে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবা ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা দেন।
 
এদিকে খালেদা জিয়ার অনুপস্থিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যে সাক্ষ্য নেয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে বলে অপর একটি আবেদন দাখিল করেন তার আইনজীবীরা। এ ছাড়া ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মওদুদের জানাজার জন্য দুই মামলার সাক্ষ্যগ্রহণ এবং সব কার্যক্রম মুলতবি চেয়ে অপর একটি আবেদন করা হয়েছে।
 
এর আগে ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংক উত্তরা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম ইসমাইল, জনতা ব্যাংক সাত মসজিদ শাখার জিএম শেখ মকবুল ও ফাহমিদা রহমানকে জেরা করেন খালেদার আইনজীবীরা। জেরা শেষে আদালতে সোনালী ব্যাংকের ডিজিএম ড. মো. হাফিজুর রহমান সাক্ষ্য দেন। এ দিয়ে এ মামলায় আটজন সাক্ষ্য প্রদান করলেন।
 

এই বিভাগের জনপ্রিয়