জুলাইজুড়ে সহিংসতার শিকার ২৯৯ নারী ও মেয়ে শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ৩ আগস্ট ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
একটি মাস। মাত্র ৩১ দিন। কিন্তু এই সময়েই দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ২৯৯ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছেন। কোথাও ধর্ষণ, কোথাও হত্যাকাণ্ড, কোথাও পারিবারিক সহিংসতা, আবার কোথাও আত্মহত্যা কিংবা রহস্যজনক মৃত্যু। প্রতিটি ঘটনাই আলাদা, কিন্তু সবকটির কেন্দ্রবিন্দুতে রয়েছে নারীর প্রতি সহিংসতার একই নির্মম বাস্তবতা।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তৈরি মাসিক পরিসংখ্যানে উঠে এসেছে এই চিত্র। সংগঠনটির তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে নির্যাতনের শিকার হয়েছেন মোট ২৯৯ জন নারী। তাদের মধ্যে ১৩৮ জন শিশু।
পরিসংখ্যান বলছে, জুলাই মাসে সবচেয়ে বেশি ঘটেছে ধর্ষণের ঘটনা। এ সময়ে ৪৫ জন মেয়েশিশু ও ৩০ জন নারীসহ মোট ৭৫ জন ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ১০ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার, যাদের মধ্যে চারজন শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ছয়জনকে, যার মধ্যে দুজন কন্যা। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে একজন মেয়ে। এছাড়া ৩৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, যাদের মধ্যে ২৭ জনই মেয়েশিশু।
যৌন সহিংসতার ঘটনাও উদ্বেগজনক। জুলাই মাসে ২৪ জন নারী ও মেয়েশিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ১৪ জন যৌন নিপীড়নের শিকার, যাদের ১৩ জন শিশু। উত্ত্যক্তের শিকার হয়েছেন ২ জন। উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছেন ২ জন, যার মধ্যে ১ শিশু রয়েছে। পাশাপাশি সাইবার সহিংসতার শিকার হয়েছেন ৬ জন, যাদের মধ্যে ৪ জন মেয়ে শিশু।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫০ জন নারী ও মেয়ে শিশু। নিহতদের মধ্যে ১১ জন শিশু এবং ৩৯ জন নারী। এছাড়া দুজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। একই সময়ে ৩০ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাঁচজন শিশু ও ২৫ জন নারী।
আত্মহত্যার ঘটনাও কম নয়। জুলাই মাসে আত্মহত্যা করেছেন ২২ জন, এর মধ্যে ৬ জন শিশু। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ রয়েছে ৬টি ঘটনায়, যার মধ্যে ১ জন মেয়ে শিশু রয়েছেন। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ১ জন। যৌতুক-সংক্রান্ত সহিংসতার শিকার হয়েছেন ৯ জন। তাদের মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন এবং গৃহকর্মী হত্যার শিকার হয়েছেন ১ জন।
এ সময় অপহরণের শিকার হয়েছেন ১০ জন, যাদের মধ্যে ৬ জন মেয়ে শিশু। অপহরণের চেষ্টা করা হয়েছে আরও ৫ জনের ক্ষেত্রে, যার মধ্যে ২ জন মেয়ে শিশু। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৭ জন, যাদের মধ্যে ৩ জন মেয়ে শিশু।
এছাড়া জুলাই মাসে ১টি বাল্যবিবাহ এবং ৫টি বাল্যবিবাহের চেষ্টার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের অন্যান্য নির্যাতনের শিকার হয়েছেন আরও ৮ জন, যাদের মধ্যে ৫ জন মেয়ে শিশু।
বাংলাদেশ মহিলা পরিষদের মতে, গণমাধ্যমে প্রকাশিত এসব ঘটনা দেশের নারী ও কন্যাশিশুর নিরাপত্তা পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরে। সংগঠনটি নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


