জেনে নিন কাচাকলার ঘন্ট রান্নার নিয়মাবলি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৭ পিএম, ৩১ জুলাই ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
কাচকলা, আমাদের দেশের অত্যন্ত পরিচিত ও পুষ্টিকর একটি সবজি। ভিটামিন, খনিজ লবণ ও খাদ্যআঁশে ভরপুর এই সবজি দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়। এর মধ্যে কাচকলার ঘন্ট অন্যতম। ভাতের সঙ্গে কাচকলার ঘন্ট যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকরও। বিশেষ করে গ্রামীণ বাংলার রান্নায় এই পদটির আলাদা কদর রয়েছে। চলুন জেনে নেওয়া যাক কাচকলার ঘন্ট রান্নার সহজ নিয়ম।
উপকরণ
কাচকলা ৬টি
আলু ২টি (কিউব করে কাটা)
পেঁয়াজ কুচি ১ কাপ
রসুন বাটা ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
তেজপাতা ২টি
শুকনা মরিচ ২টি
গরম মসলা গুঁড়া আধা চা চামচ
লবণ স্বাদমতো
সরিষার তেল বা সয়াবিন তেল পরিমাণমতো
ধনেপাতা কুচি সামান্য
প্রস্তুত প্রণালী
প্রথমে কাচকলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর সামান্য হলুদ ও লবণ মিশিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে কাচকলাগুলো হালকা চটকে রাখতে পারেন।
একটি কড়াইয়ে তেল গরম করে তেজপাতা ও শুকনা মরিচ ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এবার আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
এরপর হলুদ, মরিচ ও জিরা গুঁড়া সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। মসলার সঙ্গে আলু দিয়ে কয়েক মিনিট ভাজুন। আলু আধাসেদ্ধ হয়ে এলে সেদ্ধ করা কাচকলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
প্রয়োজনমতো লবণ দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মিশ্রণটি শুকিয়ে ঘন্টের মতো হয়ে এলে গরম মসলা গুঁড়া ছিটিয়ে দিন। শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
পরিবেশন
গরম ভাত, ডাল কিংবা মাছের ঝোলের সঙ্গে কাচকলার ঘন্ট দারুণ মানিয়ে যায়। অনেকেই এতে চিংড়ি মাছ বা নারকেল কুঁচিও যোগ করেন, যা স্বাদকে আরও বাড়িয়ে তোলে।
পুষ্টিগুণে ভরপুর এই ঐতিহ্যবাহী বাঙালি পদটি সহজেই ঘরে তৈরি করা যায়। তাই পরিবারের জন্য স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার হিসেবে একদিন রান্না করে দেখতে পারেন কাচকলার ঘন্ট।
- আলবুকার্কি: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমের সাংস্কৃতিক রাজাধানী
- আইসিসির ওয়ানডে-২০২৭ বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত
- হবিগঞ্জে নেশাজাতীয় তরল পান করে নারীসহ প্রাণহানী ৫
- নেপালে হিন্দু-মুসলিম সংঘাতে নিহত ৩: সান্ধ্য আইন জারি
- টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, অন্তত ১৩ জন নিখোঁজ
- হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- শাবনূরের পোস্টে ভালোবাসার বন্যা, কী লিখেছেন অভিনেত্রী!
- জেনে নিন কাচাকলার ঘন্ট রান্নার নিয়মাবলি
- হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: লোকসভায় রিপোর্ট
- কাঠ, স্মৃতি ও সময়ের শিল্পী: নিপুর রঙে জীবনের গল্প
- বান্দরবানে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ উদ্ধার
- নিজে গাড়ি চালিয়ে রাতের ঢাকা দেখলেন প্রধানমন্ত্রী
- সবজিতে আবার ঊর্ধ্বগতি, স্বস্তিতে গরুর মাংসের ক্রেতারা
- আজ ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম
- রাজধানীজুড়ে হালকা বৃষ্টির আভাস, মেঘলা থাকবে আকাশ
- সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
- ‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’
- বান্দরবানে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ উদ্ধার
- অবসরের ঘোষণা নেইমারের
- ভিওডি বাংলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা
- অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন
- লিভার ভালো রাখতে যা খাবেন ও এড়িয়ে চলবেন
- ২০২৭ সালের রােজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা
- সবজিতে আবার ঊর্ধ্বগতি, স্বস্তিতে গরুর মাংসের ক্রেতারা
- মানবদেহে মাইক্রোপ্লাস্টিক যেসব ক্ষতির কারণ
- আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী
- আজ ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম
- তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
- গুলশানের চামেলিতে আইনজীবীর চরিত্রে বাঁধন
- সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত








