ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৪:৪৪:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

টানা ১৮ দিন করোনায় মৃত্যু শূন্য দেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৮ মে ২০২২ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৮দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা গিয়েছিল। 

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩ জন। গতকাল শনাক্ত হয়েছিল ১০ জন।

দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩ জন। শনাক্তের হার দশমিক ৪১ শতাংশ। আগের দিন ২ হাজার ৬৫৬  জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ১০ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৩৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ১২ হাজার ৮৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮ জন। শনাক্তের হার দশমিক ৪০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৩৯ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৭ শতাংশ।