ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:০৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা

টানা ৩ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিনদিনের ছুটিতে যাচ্ছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী জানা যায়, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিগুওেলাতে বলা হয়েছে, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজ শাখার শ্রেণি পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় মোট পাঁচদিন বন্ধ থাকছে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।