ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১০:৫৭:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ করেছে ভারত। বুধবার রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজেদের দেশে বাড়তি চাহিদার যোগান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর ফলে কোভ্যাক্সের আওতায় টিকা পাওয়ার আশায় থাকা ১৯০টি দেশের ওপর প্রভাব পড়বে।

ভারতের এই সিদ্ধান্ত এপ্রিল মাসের শেষ নাগাদ বহাল থাকতে পারে। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) ইতোমধ্যেই ব্রাজিল ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে টিকার চালান পিছিয়ে দিয়েছে।

ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে ছয় কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রপ্তানি করেছে যা বেশিরভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।

ভারত করোনা আক্রান্তের সংখ্যা সামনের সপ্তাহগুলোতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই নিজেদের দেশে বাড়তি চাহিদার যোগান দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আগামী ১ এপ্রিল থেকে দেশটিতে ৪৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকের জন্য টিকাদান শুরু হচ্ছে। এর ফলে তাদের প্রচুর পরিমাণ টিকার প্রয়োজন হবে।

-জেডসি