টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
প্রতীকী ছবি।
গুগল নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চালু করার পর গেমিং ও ইন্টারয়্যাকটিভ সফটওয়্যার কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে।
অ্যালফাবেটের মালিকানাধীন গুগল বৃহস্পতিবার ‘প্রজেক্ট জিনি’ নামে পরীক্ষামূলক একটি এআই টুল উন্মোচন করে। এরপর শুক্রবার বাজারে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায় বিভিন্ন গেমিং শেয়ারে ধস নামে।
প্রতিবেদন অনুযায়ী, গেম তৈরির জনপ্রিয় সফটওয়্যার প্ল্যাটফর্ম ইউনিটি সফটওয়্যার–এর শেয়ার ২০ শতাংশের বেশি কমে যায়। এছাড়া ‘গ্র্যান্ড থেফট অটো’ নির্মাতা প্রতিষ্ঠান টেক-টু ইন্টারয়্যাকটিভ–এর শেয়ার প্রায় ৯ শতাংশ এবং রোবলক্স–এর শেয়ার ৮ শতাংশ কমেছে।
গুগল জানিয়েছে, ‘প্রজেক্ট জিনি’ এমন একটি টুল যা সাধারণ টেক্সট নির্দেশনা ও ছবি থেকে ঘোরাঘুরি করা যায় এমন থ্রিডি (3D) ভার্চুয়াল দুনিয়া তৈরি করতে পারে। এটি তৈরি হয়েছে গুগল ডিপমাইন্ডের Genie 3 world model–এর ওপর। গুগলের ভাষায়, ব্যবহারকারী যখন ভার্চুয়াল দুনিয়ায় চলাফেরা করবে, তখন সামনে যাওয়ার পথও রিয়েল টাইমে (তাৎক্ষণিকভাবে) তৈরি হতে থাকবে।
টুলটির তিনটি মূল সুবিধা রয়েছে—ওয়ার্ল্ড স্কেচিং: লেখা ও ছবি দিয়ে পরিবেশ তৈরি, ওয়ার্ল্ড এক্সপ্লোরেশন: চলার সঙ্গে সঙ্গে পথ তৈরি,ওয়ার্ল্ড রিমিক্সিং: আগের দুনিয়া বদলে নতুনভাবে বানানো।
তবে গুগল বলেছে, এটি গেম ইঞ্জিন নয় এবং এখনই পূর্ণাঙ্গ গেম তৈরি করতে পারবে না। বর্তমানে টুলটি ৭২০পি রেজুলেশনে ২৪ ফ্রেম প্রতি সেকেন্ডে চলে এবং একবারে সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত দুনিয়া তৈরি করতে পারে। কিছু সীমাবদ্ধতাও আছে; ছবি ঠিকমতো না আসা, নিয়ন্ত্রণে দেরি ইত্যাদি। ‘প্রজেক্ট জিনি’ এখন শুধু যুক্তরাষ্ট্রে ‘গুগল এআই আল্ট্রা’ গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। এটি ব্যবহারে মাসিক খরচ ২৫০ ডলার। গুগল জানিয়েছে, ভবিষ্যতে ধাপে ধাপে অন্য দেশেও এটি চালু করা হবে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


