ট্রেনে চড়ে গরু এলো ঢাকায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৮ জুলাই ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
আম ও সবজি পরিবহনের পর এবার ঈদুল আজহায় পশু পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে ৯০০ কোরবানির পশু নিয়ে ৩টি স্পেশাল ট্রেন ঢাকায় পৌঁছেছে।
মহামারি করোনাভাইরাস সংক্রমণের প্রকোপে এ বছর কোরবানির পশুর হাট বসেছে কিছুটা বিলম্বে। আর শেষ সময়ে খামারি ও ব্যবসায়ীদের সহায়তায় বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদুল আজহায় প্রান্তিক খামারিদের উদ্দীপ্ত করতে এবং কোরবানির পশু সহজে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে স্বল্প মূল্যে পশু পরিবহনে ক্যাটল ট্রেন চালু করেছে রেলওয়ে। এই ট্রেনে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে কোরবানির পশু আনা যাবে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনে আরও ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করা হবে।
আজ রোববার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সবশেষ ক্যাটল স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। জামালপুরের দেওয়ানগঞ্জ স্টেশন থেকে গতকাল বিকেল সাড়ে ৩টায় ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি।
এছাড়াও আজ ভোরের দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্যাটল স্পেশাল ট্রেন কমলাপুরে এসে পৌঁছায়। সেই ট্রেনে ১০০টি গরু ছিল। আর গতকাল বিকেল ৩টায় দেওয়ানগঞ্জ থেকে আরেকটি ক্যাটল ট্রেন এসে কমলাপুরে পৌঁছায়। সেটিতেও ৪০০ গরু আনা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ট্রেনে ৯০০ গরু ঢাকায় এসে পৌঁছেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রেনে সর্বোচ্চ ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাচ্ছে। এর পাশাপাশি খুলনা থেকেও ঢাকায় পশু পরিবহনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবসায়ীদের আগ্রহ থাকলে সেখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে।
কমলাপুর স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত ৩টি বিশেষ কাটার ট্রেনে গরু আনা হয়েছে। এই ৩টি ট্রেনে মোট ৯০০টি গরু এসেছে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গত বারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্টেশন হতে “ক্যাটল স্পেশাল” ট্রেনের মাধ্যমে কোরবানির পশু ঢাকা স্টেশন পর্যন্ত পরিবহনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরমধ্যে দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর বাজার, মেলান্দহ বাজার, জামালপুর, দুরমুট, ময়মনসিংহ ইত্যাদি স্টেশন রয়েছে। পশু ব্যবসায়ীরা তাদের কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাহজাহানপুর, মুগদা পশুর হাটে নিশ্চিন্তে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পশুবাহী ‘ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিসের’ সেবা গ্রহণ করতে পারবেন।
-জেডসি
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম










