ট্রেনে ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ৭ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ঢাকামুখী মানুষের চাপ শনিবার (৭ মে) পর্যন্ত অব্যাহত রয়েছে। সড়ক ও নৌপথের মতোই কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে করে ঢাকায় ফেরা মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো।
ঈদ পরবর্তী অফিস-আদালত খুলে যাওয়ায় মানুষের চাপ বেড়েছে। আর ফাঁকা ঢাকা ফের সরগরম হতে শুরু করেছে। এতে প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী। তবে ঢাকায় আসতে নানা দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।
শনিবার সরেজমিনে দেখা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন হাজারও মানুষ। প্রতিটি ট্রেনই শতভাগ যাত্রী নিয়ে কমলাপুর পৌঁছেছে। এদিন ভোর থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকেই। কোনো কোনো ট্রেনে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহনও করতে দেখা গেছে।
এদিন দুপুর ১টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো পর্যন্ত ১৫টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের চোখে পড়ার মতো ভিড়। এই ভিড়কে সঙ্গী করেই জীবিকার প্রয়োজনে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ফিরছেন রাজধানীতে।
দিনাজপুর থেকে একতা এক্সেপ্রেসে আসা রকিবুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুরে গিয়েছিলাম। ছুটি শেষে কাজে যোগ দিতে হবে, তাই পরিবারসহ ঢাকায় ফিরছি। তবে যাত্রীদের চাপ বেশি থাকায় কমলাপুরে ট্রেন আসতে দেরি করেছে।
জয়পুরহাট থেকে আসা সরকারি চাকরিজীবী হামিদুর রহমান বলেন, গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলাম। লম্বা ছুটি কাটিয়েছি। তাই দ্রুতই ঢাকায় ফিরেছি। রোববার থেকে প্রথম অফিস করব। ঈদের সময় ট্রেনে যেতে যে ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছিল, ফিরতেও তার ব্যতিক্রম হয়নি। ট্রেনে যাত্রীদের অনেক চাপ ছিল। গরমে হাঁসফাঁস করার মতো অবস্থা। ট্রেনের আসন সংখ্যার তুলনায় দাঁড়ানো যাত্রী বেশি থাকার ফলে আসনে বসা যাত্রীদের কষ্ট হয়েছে বেশি।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘শনিবার সকাল থেকে একতা ও রংপুর এক্সপ্রেস ট্রেন দুইটি সময় মতো আসতে পারেনি। মূলত ঢাকা ফেরত যাত্রীদের চাপের কারণে ট্রেন দুইটির ফিরতে দেরি করেছে। এতে যাত্রীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। সারাদেশ থেকে ঈদের স্পেশাল ট্রেনসহ মোট ৩৭টি আন্তঃনগর ট্রেন যাত্রী নিয়ে আজ ঢাকায় আসবে। সব মিলিয়ে ঈদ পরবর্তী যাত্রায় ট্রেন শিডিউল স্বাভাবিক রয়েছে।’
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি








