ডাটাএন্ট্রি করে গোপালগঞ্জে চার কিশোরীর ৪৬৭০০০ টাকা আয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৭ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের চার কিশোরী জমির খতিয়ান ডাটাএন্ট্রি অপারেটর পদে কাজ করে ৩ মাসে ৪ লাখ ৬৭ হাজার ৪৭০ টাকার ভাতা পেয়েছেন।
পুনর্বাসন কেন্দ্রের কিশোরী মনিরা আক্তার জেলা প্রশাসকের কার্যালয়ের ৫ হাজার ৮৪০টি খতিয়ান এট্রি করে ১ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা, মোহনা আক্তার ৪ হাজার ৬২৬ টি খতিয়ান এন্ট্রি করে ১ লাখ ৯ হাজার ৮৬৭ টাকা, মরিয়ম ৫ হাজার ২২৮টি খতিয়ান এন্ট্রি করে ১ লাখ ২৪ হাজার ১৬৫ টাকা এবং বনি মন্ডল ৩ হাজার ৯৮৯টি খতিয়ান এন্ট্রি করে ৯৪ হাজার ৭৩৮ টাকা ভাতা পেয়েছেন।
ওই চার কিশোরী জমির খতিয়ান ডাটাএন্ট্রি করে গত ৩ মাসে এ পরিমাণ টাকা রোজগার করেছে। তারা ভাতার টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ভাতাপ্রাপ্ত কিশোরী মোহনা আক্তার বলেন, আমরা দুঃস্থ শিশু হিসেবে টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বেড়ে উঠছি। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। এখান থেকে কম্পিউটার শিখে দক্ষতা অর্জন করেছি। এখন আমরা ওই কেন্দ্রে থাকার বয়স অতিক্রম করেছি। পরে জেলা প্রশাসক আমাদের প্রতিষ্ঠিত করেত ডাটাএন্ট্রি অপারেটরের কাজ দেন। আমরা ৩ মাস সাফল্যের সাথে এ কাজ করেছি। আমরা সবাই প্রাপ্য ভাতার টাকা আয় বর্ধক কাজে বিনিয়োগ করব। উদ্যোক্তা হয়ে এখান থেকে আমদের ভাল আয় হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ওই চারজনের হাতে ভাতার টাকা তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নাজমুন নাহার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, এই কিশোরীদেরকে সমাজে প্রতিষ্ঠিত হতে সবধরণের সহযোগিতা করা হবে। তারা আগামীতে উদ্যোক্তা হবে। সে ভাবেই তাদের গড়ে তোলা হচ্ছে। উদ্যোক্তা হয়ে তারা সমাজে প্রতিষ্ঠত হবে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

