ঢাকা, বুধবার ০৭, অক্টোবর ২০২৬ ৪:৪৫:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী যেসব জেলায় ৪ দিন বৃষ্টির আভাস দুর্গাপূজায় এবার ৫ দিন ছুটি,২২ অক্টোবর ছুটির অনুমোদন দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শপিংমল খোলা `সবার জন্য আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত` বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার

ডাব খাওয়ার উপকারিতা জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখতে ডাবের পানির জুড়ি নেই। প্রাকৃতিকভাবে পাওয়া এই পানীয়তে রয়েছে বিভিন্ন খনিজ উপাদান ও ভিটামিন, যা শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে। পাশাপাশি নিয়মিত পরিমিত ডাবের পানি খেলে শরীর ও ত্বকে মিলতে পারে নানা উপকার। ডাবের পানি পানের উপকারিতা জেনে নিন—

১। নিয়মিত ডাবের পানি খেলে খাবার ভালোভাবে হজম হয়। তাই শরীরের ভেতরে হজম না হওয়া খাবার মেদ হিসেবে জমার সুযোগই পায় না। ফলে ওজন কমতে শুরু করে।

 ২। ডাবের পানি পেট পরিষ্কার রাখে। তাই ব্রণ বা কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

৩। ডাবের পানিতে রয়েছে প্রচুর ভিটামিন এ এবং সি, যা ত্বকের জন্য ভীষণ উপকারী এবং চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে।

৪। ডাবের পানিতে প্রচুর ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রয়েছে। তাই ডাবের পানি নখের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে। নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

৫। নিয়মিত ডাবের পানি খেলে চোখের নিচের কালো দাগ দূর হয়। ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ঠোঁট ফাটা ও ঠোঁটের কালচে ভাব দূর করে।

সূত্র: আনন্দবাজার