ডিআরইউ’র নির্বাচনের তফসিল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০১ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
আগামী ২৯ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা এবং ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দি ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় এই তফসিল ঘোষণা করা হয়।
পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে আছেন ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ।
তফসিল: খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৭ নভেম্বর (রোববার সকাল ১১টা পর্যন্ত)। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দেয়ার শেষ সময় : ৯ নভেম্বর (মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত)। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ নভেম্বর (বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত)। মনোনয়নপত্র পেশের শেষ তারিখ: ১৫ নভেম্বর (সোমবার বিকেল ৫টা পর্যন্ত)। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ: ১৬ নভেম্বর (মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়: ১৯ নভেম্বর (শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত)। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২০ নভেম্বর (শনিবার দুপুর ২টা পর্যন্ত)।
ভোট গ্রহণ: ৩০ নভেম্বর (মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)। স্থান: ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তন (বিরতিহীন)।
যেসব পদে নির্বাচন অনুষ্ঠিত হবে: সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, নারী বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, আপ্যায়ন সম্পাদক এবং কল্যাণ সম্পাদক (প্রতিটি পদে একজন করে)। কার্যনির্বাহী সদস্য ৭ জন।
ডিআরইউ কার্যালয় থেকে ১২ নভেম্বর শুক্রবার সকাল ১১টা হতে নির্ধারিত মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিআরইউ কার্যালয়ে রাখা বাক্সে জমা দিতে হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




